ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  5:18 PM

news image

কারফিউয়ের মধ্যে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও আজ রোববার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের গণসংযোগের দায়িত্বে থাকা নাহিদ হাসান খান।তিনি জানিয়েছেন, অনিবার্য কারণবশত ৪ আগস্ট (রোববার) সকল প্রকার ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। অবশেষে ১৩ দিন পর গত ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ফের চালু হয়। তখন রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  গত ১ আগস্ট ট্রেন চলাচল শুরু হলে ঢাকা থেকে তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্ণফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার চলাচল করে। এছাড়া চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট কমিউটার; ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং ঝারিয়া রুটে দুদিক থেকেই লোকাল ট্রেন চলাচল করে। আর খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-রহনপুর, খুলনা-বেনাপোল, বেনাপোল-মোংলা, রাজবাড়ী-ভাঙ্গা এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ১২টি লোকাল ট্রেন চলাচল করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম