ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সব দলের অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৩,  6:55 PM

news image

সাংবিধানিকভাবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় সফররত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষক টেরি এল এসলি। রোববার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। টেরি এল এসলি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। তারপরও সংবিধানে বিদ্যমান ব্যবস্থার মধ্যেই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা করি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচন কমিশন সেই বিষয়ে আশ্বস্ত করেছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এলে তাদের কোনো আপত্তি নেই। বরং সকল সহযোগিতা দেওয়া হবে। এর আগে, এদিন সকালে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়াল, ইসি আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম অংশ নেন। উল্লেখ্য, গত ১১ জুলাই ইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম