ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  8:01 PM

news image

ছোটখাট মতপার্থক্য দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ‘নয়া দিগন্ত ফ্যাসিবাদী শাসনের সময়েও সত্য প্রকাশে সংগ্রাম চালিয়ে গেছে। এই পত্রিকার সাংবাদিকরা জনগণের আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার কর্মীকে হত্যা করা হয়েছে এবং অনেককে গুম করা হয়েছে।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর দমননীতি চালানো হয়েছিল। পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। তাঁর আমল থেকেই সংস্কারের পথচলা শুরু হয়।’ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের ঘোষণা এসেছে। আশা করছি এর মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই আমরা গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে পারব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম