ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সবাই সংযমী হলে রমজানে কোনো সমস্যা হবে না : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  7:53 PM

news image

রমজানে সবাই সংযমী হলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৫ মার্চ) ‘জাতীয় ভোক্তা অধিকার’ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় ভোক্তাকে বাজারে হুমড়ি খেয়ে না পড়তে এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্য রাখতে অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী। ভোক্তাদের উদ্দেশে টিপু মুনশি বলেন, এক মাসের বাজার একবারে করবেন না। ধাপে ধাপে কিনলে বাজারে চাপ পড়বে না। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অতিরিক্ত লাভের আশায় এমন কিছু করবে না, যাতে সাধারণ মানুষ কষ্ট পায়। ভোক্তারা যাতে সাশ্রয়ী দামে জিনিস কিনতে পারে, সেটিতে খেয়াল রাখতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই সংকট চলছে। তারপরেও শেখ হাসিনা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছেন। এ সময় সংকটময় মুহূর্তে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলেও জানান টিপু মুনশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম