ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  5:22 PM

news image

আওয়ামী লীগ দেশের কথা চিন্তা করে, মানুষের চিন্তা করে আর পরিবেশের কথা ভেবে সেটি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। কারণ উন্নত দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বুধবার (১৫ জুন) গণভবন থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ উদ্বোধন করেন তিনি। এর আগে গণভবনের বাগানে ছাতিম, সফেদা ও হরিতকীর চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনকে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি। সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে হয়তো সবার জায়গা নেই। তবে ছাদ তো আছে, নিজের বাসার ছাদে বাগান করুন। এ সময় সরকারি অফিসের ছাদেও বাগান করার পরামর্শ দেন সরকারপ্রধান। তিনি আরও বলেন, শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান। তিনি বলেন, পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে। আমরা চাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে। সরকারপ্রধান আরও বলেন, ১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথম দিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষেরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারাদেশে এ কর্মসূচি পালন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম