ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

সপ্তাহের শেষ দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২২,  4:49 PM

news image

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ চলছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টি তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি রবিবার (২০ মার্চ) নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এটি দুর্বল অবস্থায় মিয়ানমার উপকূল অতিক্রম করার সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন,

নিরক্ষীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম