ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৩,  6:43 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে ইসিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কি না, সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত জানানো হলেও সেনাবাহিনীর বিষয়ে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হতে পারে। সূত্র জানায়, এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবে। তাদের মধ্যে আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাবের ১ লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ডের ২ হাজার ৩৫০ জন, বিজিবির সদস্য নিয়োজিত থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন। নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম