ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

সন্ধ্যায় লাইভে আসছেন তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ, ২০২৪,  5:52 PM

news image

বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের ফোনালাপ নিয়ে হঠাৎ-ই হৈ-চৈ ক্রিকেটপাড়ায়। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে হঠাৎ ফাঁস হয় বিষয়টি। মূলত দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের সেই ফোনালাপ প্রচারিত হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে নানান আলোচনা-সমালোচনা চলছে। তবে ফাঁস হওয়া ফোনালাপের নেপথ্য ঘটনা কি, তা এখনও অজানা। তবে এবার বিষয়টির ব্যাখ্যা করতে বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় লাইভে আসছেন ড্যাশিং এই ওপেনার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। এদিকে আজ ৩৫তম জন্মদিন সাবেক এই ওয়ানডে দলপতির। নিজের ওই পোস্টে বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতাও জানিয়েছেন তামিম। ফেসবুক পোস্টে তামিমের ভাষ্য, ‘জন্মদিনের শুভেচছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’ বিস্তারিত আসছে...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম