ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ভুবন মারা গেলেন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  5:51 PM

news image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অজ্ঞাত সন্ত্রসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ চন্দ্র শীল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার সিটি পেট্রলপাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি একদল সন্ত্রাসী চারটি মোটরসাইকেলে এসে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় প্রাইভেট কার থেকে মামুন ও তার দুই সহযোগী মিঠু ও খোকন নেমে পড়েন। তখন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মামুনের পিঠ ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ভুবন চন্দ্র তখন ওই পথ দিয়ে মোটরসাইকেলে আরামবাগ যাচ্ছিলেন। সন্ত্রসীদের করা গুলি গিয়ে লাগে ভুবন চন্দ্র শীলের মাথায়। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম