ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সদরঘাটে নোঙ্গর করে রাখা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২২,  5:53 PM

news image

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার (২৭ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রোববার সকাল ১০টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৩ মিনিটের মধ্যেই তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সদর দপ্তর থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম