ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বরগুনা পৌরসভার মেয়র

#

নিজস্ব প্রতিনিধি

২১ মার্চ, ২০২২,  7:54 PM

news image

ছবি : সংগৃহীত

কলাপাড়ায় দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বরগুনা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। এ সময় তারেক নামের স্কুলগামী এক শিক্ষার্থীও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উভয়কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসরা। সোমবার (২১ মার্চ) সকাল নয়টার দিকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের ইটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী মাইনুল নামের এক কিশোর জানান, বরগুনা পুরাকাটা আঞ্চলিক সড়কে মোবাইল ফোনে কথা বলতে বলতে অটোরিক্সা চালানোর সময় তারেক নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় চালক। এসময় বরগুনা থেকে কলাপাড়াগামী মেয়রকে বহনকারী গাড়িটি তারেককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খাদে পড়ে যাওয়ার সময় আরেক প্রত্যক্ষদর্শী কালাম জানান, রাস্তায় কী হয়েছে তা আমি দেখিনি। তবে মেয়রকে বহন করা গাড়িটি দ্রুতগতিতে চার/পাঁচটি পল্টি দিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। পরে আমরা গাড়ি থেকে মেয়রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বরগুনা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. তারেক হাসান বলেন, দুর্ঘটনায় মেয়র বেশ আহত হয়েছেন। তার ঘাড়ের কাছে হাড়ে ফাটল ধরেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম