ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সঞ্চয়পত্র ক্রয়ে আয়কর সংক্রান্ত নতুন নির্দেশ জারি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২২,  4:27 PM

news image

সঞ্চয়পত্র ক্রয়ে আয়কর সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর বাইরেও ডাকঘর সঞ্চয় ব্যাংকে হিসাব খোলা, অন্যান্য ব্যাংকের হিসাবধারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। গতকাল সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে যদি কোনো ব্যক্তি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ অথবা পোস্টাল সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে চান, তবে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। একইভাবে ব্যাংক হিসাবের ক্ষেত্রে ক্রেডিট ব্যাল্যান্স ১০ লাখ টাকা অতিক্রম করলে ব্যাংককে রিটার্ন জমার রসিদ দিতে হবে একইভাবে পাঁচ লাখ টাকার বেশি ব্যাংক ঋণ আবেদন করতে চাইলে বা ক্রেডিট কার্ড নিতে হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এসব ক্ষেত্রে আগে কেবল কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) জমা দিলেই হতো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম