ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৫,  4:46 PM

news image

বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে এ সংঘর্ষে ৫-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সচিবালয় ও ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির পুরাতন ও বর্তমান এডহক কমিটির মধ্যে ক্যান্টিন পরিচালনা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষ হয়। একপর্যায়ে নতুন এডহক কমিটির সমর্থক ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালায়ের প্রশাসনিক কর্মকতা ওবায়দুল রবিকে (৪৫) পুরাতন কমিটির লোকজন এলোপাথাড়িভাবে মাথায় ও শরীরে আঘাত করেন। তার সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এদিকে সচিবালয় সংযুক্ত পরিষদের দাবি, সচিবালয় সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামের ওপর হামলা করেছেন বাদীউল কবীর গ্রুপের কর্মীরা। হামলায় ৫-৭ জন আহত হয়। আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো.বাদিউল কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মন্তব্য নেওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম