ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সচিবালয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  5:13 PM

news image

জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আজ। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সচিবালয়ের আশেপাশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকাল থেকেই যথারীতি নিজ নিজ দফতরে আসতে শুরু করেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রায় ঘোষণাকে কেন্দ্র করে সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।  এদিকে, সচিবালয়ের অভ্যন্তরে আজ দর্শনার্থীদের আগমন অনেকটাই নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানা গেছে। সচিবালয়ের অভ্যন্তরের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা সর্বদা সতর্ক অবস্থায় রয়েছেন, যাতে কোনও ধরনের নাশকতা না ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম