ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৪,  7:20 PM

news image

সচিবদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এখনো স্থান নির্ধারণ করা হয়নি। সভার স্থান এবং এজেন্ডা আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে। এবারের সচিব সভায় বরাবরের মতোই প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দফতর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা সময় সংবাদকে বলেন, সচিব সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। এই সভা থেকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসবে। এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম