ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সখীপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৩,  11:03 PM

news image

টাঙ্গাইলের সখীপুরে ইট ভর্তি ট্রাফি ট্রাক্টর উল্টে গিয়ে মোসাইদ (২৮) নামের এক ট্রাফি চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সখীপুর-বাটাজোর সড়কের পাথার জনতা উচ্চবিদ্যালয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রামের মৃত নূরনবী মিয়ার ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটভের্তি একটি ট্রাফি ট্রাক্টর বাটাজোর থেকে সখীপুরে আসার পথে পাথার জনতা উচ্চবিদ্যালয় মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পরিত্যক্ত একটি টিনের ঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাক্টর চালক ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে ওই লাশ হস্তান্তর করা হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম