ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সখিপুরে দুজনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২৩,  4:59 PM

news image

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুজনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ জুলাই) সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)। পুলিশ জানায়, শাহজালাল বাঘেরবাড়ি চৌরাস্তায় মনোহারী দোকান করতো। বুধবার রাত ১০টার পর শাহজালাল ও মজনু বাড়ি ফিরছিল। পরে তারা আর বাড়িতে ফিরেনি। কিন্তু বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহে মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। তবে মরদেহ দুটির পাশে তাদের মোটরসাইকেলটি পড়ে ছিল। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা টাকার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ শাহজালাল মনোহারী দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর ব্যবসাও করতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম