ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৩,  10:39 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জানুয়ারিতে ফাইনালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিজয়ী হবো। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে ম্যাসাকার হয়ে যাবে। আমাদেরকে সাহস নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা ছাড়া হবে না। এই দুষ্কৃতকারীদের আমরা ক্ষমা করবো না। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগী মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা হারানোর বেদনা ভুলে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে। এই রূপান্তরের সত্যিকারের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর মানুষ অনেক কিছু পেয়েছে। শুধু দু-একটি নদী খনন প্রয়োজন। আগামী দিনে শেখ হাসিনা আসলে সবকিছু হবে।  সেতুমন্ত্রী বলেন, খেলা হবে, খেলা হবে সুন্দরবনে। খেলা হবে ফরিদপুরে, খেলা হবে সারাদেশে। কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে, এখন সেমিফাইনাল খেলা হবে। আপনারা প্রস্তুত আছেন?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম