ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সংসদ নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ৮ লাখ ৪৫ হাজার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  5:34 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) ১০টা ৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৮ লাখ ৪৫ হাজার ১১৮ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭ লাখ ৬৫ হাজার ৪১২ জন পুরুষ ও ৭৯ হাজার ৭০৪ জন নারী রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন, এরপর রয়েছে কাতার, এই দেশে ৬১ হাজার ৬৪৩ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৪৬ হাজার ৫৯২ প্রবাসী ভোটার, মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৩৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৯৮৪ ও যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৬ হাজার ৪৮৫ জন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম