ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

সংসদে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে রুমিনকে আইনমন্ত্রীর টিপ্পনী

#

১৬ নভেম্বর, ২০২১,  10:16 PM

news image

জাতীয় সংসদ কক্ষে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ তুললে বিএনপির রুমিন ফারহানাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে আইনমন্ত্রী আনিসুল হক ‘টিপ্পনী’কেটে বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) ‘জয়বাংলা’ তাই বোধহয় উনি ব্যবহার করবেন না।’ এসময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে।

মঙ্গলবার সংসদে 'বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে। বিলটির জনমত যাচাইয়ের প্রস্তাব দেওয়ার সময় রুমিন ফারহানা তার নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি করেন। শারীরিক অবস্থা বিবেচনা করে ‘আইনগতভাবে’খালেদাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেন রুমিন। তবে আইনমন্ত্রীর জবাবের সময় রুমিন ফারহানা অনুপস্থিত ছিলেন।  পরে সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন বলেন, ‘থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’ আইনমন্ত্রী উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেটের জন্য রুমিন সংসদ কক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এসময় রুমিন কিছু বলার চেষ্টা করেন। তবে মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি। রুমিনের কথার জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা বলে উনি ব্যবহার করবেন না বলে শুনলাম।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম