ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মারা গেছেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২২,  12:15 AM

news image

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। শুক্রবার (১৩ মে) প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। খবর খালিজ টাইমসের। আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ওয়াম এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে। শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি তার বাবা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। শেখ জায়েদ ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত ইউনিয়ন হওয়ার পর থেকে ২০০৪ সালের ২ নভেম্বর মারা যাওয়ার আগ পর্যন্ত আমিরাতের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন। তিনি শেখ জায়েদের বড় ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম