ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৬,  6:10 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে প্রবেশের আগে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেননি। জুলাই সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ আমরা ধারণ করি, তবে তার জন্য সংবিধান সংস্কার করতে হবে। সে বিষয়ে আলাপ আলোচনা হবে। এসময় স্পিকার, ডেপুটি স্পিকার দল থেকে নয় বরং দলের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পদ থেকে পদত্যাগ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম