ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে আনতে অপেক্ষা করতে হবে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  10:11 PM

news image

সংবিধানে রাষ্ট্র ধর্ম বাদ ও ধর্ম নিরপেক্ষতা ফিরিয়ে আনতে আমাদের অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, আর্টিকেল ৭০ অনুযায়ী সংসদ সদস্যদের কারও না কারও কাছে দায়বদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি দ্রুত শেষ হবে এরপর ৯৬ এর ২ অনুচ্ছেদ রাখা না রাখা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠানো হবে; যদি বাড়াবাড়ি করেন তাহলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। আর যদি না করেন তাহলে এখন যে অবস্থায় আছেন তেমনই থাকবে। এছাড়াও তারেকের সাজা বাড়ানোর বিষয়ে উচ্চ আদালতেই রায়েই দেখতে পাবেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম