ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সংঘর্ষের আশঙ্কায় সায়েন্সল্যাবে সতর্ক অবস্থানে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৪,  6:21 PM

news image

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে সেখানে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০ থেকে ৭০ জন পুলিশ সদস্য ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয় নিউমার্কেট ও ধানমন্ডি থানার পাশাপাশি রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরাও। তারা পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও লেগুনা ভাঙচুর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম