ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২৪,  5:04 PM

news image

বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে খুব একটা চিন্তিত নই। ইতোমধ্যে সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ। তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে। মানুষের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে তারা খুশি না। আগামী অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি কমবে আইএমএফের এমন পূর্বাভাসে চিন্তার কিছু নেই। এ সময় অর্থনৈতিক উত্তরণের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম