ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সংকটের মধ্যে যারা ভ্যাট বাড়াতে পারে, তারা অর্থনীতি বোঝে না: মান্না

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৫,  7:02 PM

news image

সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতি বোঝে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। মান্না বলেন, দেশের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ঠিকই, কিন্তু এরা অভিজ্ঞ নয়। এত সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতির সংজ্ঞা বোঝে অর্থনীতি বোঝে না‌। খেটে খাওয়া মানুষের অবস্থা বোঝে না‌। তিনি বলেন, সোনার বাংলার কথা এখন আর কেউ বলে না। এখন সবাই নতুন বাংলাদেশ গড়ার কথা বলে। এটা হবে আমরা সবাই যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করলে। সংস্কার দরকার স্বীকার করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, আমরাও সংস্কার চাই। তবে দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। না হলে দেশ আরও সংকটে পড়বে‌।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম