ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২১,  2:21 AM

news image

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ভোটের দিন রেখে এ তফসিল ঘোষণা করা হয়। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি (সোমবার)। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি (শুক্রবার-রোববার) এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি (সোমবার-বুধবার)। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি। এর আগে ২৭ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ২০২২ সালের ৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম