ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শ্রেণিকক্ষে সব বিষয়ের ক্লাস ১৫ মার্চ থেকে: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২২,  7:46 PM

news image

‘সীমিত আকারে’ শ্রেণি পাঠদান আর থাকছে না। আগামী ১৫ মার্চ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান (ক্লাস) শুরু হবে। শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৫ মার্চ থেকে শ্রেণিকক্ষে সব বিষয়ের ক্লাস নেওয়া শুরু হবে। করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে ‘সীমিত আকারে’ শুরু করা হলেও ওমিক্রনের প্রভাবে ফের বন্ধ হয় শ্রেণিকক্ষে পাঠদান, যা দুই দফায় বেড়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়। সবশেষ ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত আকারে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। আর ২ মার্চ থেকে সীমিত আকারে প্রাথমিক স্তরের শ্রেণি পাঠদান শুরু হয়। ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরও সরাসরি শ্রেণি পাঠদান শুরু হচ্ছে। কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল করিম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী কলেজের প্রতিষ্ঠাতা লীলা নাগের নামে নামকরণকৃত নতুন ভবন উদ্বোধন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম