ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

শ্রীলঙ্কা সিরিজে তাসকিন-শরিফুল অনিশ্চিত

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  4:17 PM

news image

তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মাঠে ফেরার অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে। দুই পেসার এখনও চোট থেকে সেরে উঠেননি। বরং পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে, শরিফুলের লাগবে অস্ত্রোপচার। এজন্য শ্রীলঙ্কা সিরিজে তাদের দুজনকে পাওয়া যাচ্ছে না। এর আগে, চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসেন পেসার তাসকিন ও শরিফুল। তাসকিন ডারবানে প্রথম টেস্ট খেললেও শরিফুল শুধু ওয়ানডে সিরিজে ছিলেন। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস রবিবার মিরপুরে বলেছেন, ‘তাসকিন ও শরিফুলকে পাওয়া যাবে কি না এ নিয়ে সন্দেহ আছে। কারণ তাসকিনের একটা কাঁধের ইস্যু আছে। আমরা শিগগিরই তাকে বাইরে পাঠাতে পারি। মানে যত তাড়াতাড়ি সম্ভব। তাসকিন ভুগছেন কাঁধের চোট। ডারবানে প্রথম টেস্টে চোটের কারণে শতভাগ দিয়ে বোলিং করতে পারেননি ডানহাতি পেসার। জালাল ইউনুস বললেন, ‘আমরা এটাকে (তাসকিনের চোট) প্রপারলি এড্রেস করছি। ইতোমধ্যে সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু এটায় যদি বেশি সময় লাগে, সেজন্য বিকল্প কোনো চিকিৎসা যদি থাকে, আমরা ইংল্যান্ডের কথা বলছি। যদি প্রয়োজন হয় তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।’ গোড়ালির সমস্যায় থাকা শরিফুল তার চোট থেকে সেরে উঠেছেন। তিনি ভুগছেন অন্য একটি শারীরিক সমস্যায়। সেজন্য প্রয়োজন অস্ত্রোপচারের। তাকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ক্ষীণ আশা আছে বললেন জালাল ইউনুস, ‘শরিফুলের অস্ত্রোপচার লাগবে। এজন্য তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতেও পারে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম