ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে এমপির আত্মহত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২২,  6:53 PM

news image

কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় চলা বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করার পর বিক্ষোভকারীরা আরও সহিংস হয়ে উঠেছে। এসব বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আলআরাবিয়া নিউজের। সোমবার রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন।

এতে ২৭ বছর বয়সি এক যুবক মারা যান। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন। পরে নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য। শ্রীলংকায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯০ জনের বেশি।বিক্ষোভকারারী রাজাপাকসের পরিবারকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোরও দাবি জানিয়েছেন। দাবি আদায়ের লক্ষ্যে কলম্বোতে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গত ৯ এপ্রিল থেকে অবস্থান করছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম