ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২২,  4:22 PM

news image

সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, জরুরি অবস্থা পাশাপাশি বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে, যা চলমান পরিস্থিতিকে আরও সহিংস করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান,

জনশৃঙ্খলা নিশ্চিত করতে শুক্রবার (৬ মে) মধ্যরাত থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে চরম অর্থনৈতিক সংকট ও দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তার সরকারকে অবিলম্বে পদত্যাগের দাবিতে ধর্মঘট শুরু করে দেশটির জনগণ। শুক্রবার (০৬ মে) থেকে বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানও। এর প্রেক্ষিতেই জরুরি অবস্থা জারির ঘোষণা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম