ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পেলেন চামিন্দা ভাস

#

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  9:06 PM

news image

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চামিন্দা ভাস। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আপাতত দায়িত্বে থাকবেন এই কিংবদন্তি বোলার। শুক্রবার (১৫ এপ্রিল) শ্রীলঙ্কা ক্রিকেট তাকে এই নিয়োগ দেয়। মূলত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শ্রীলঙ্কা দলের অস্ট্রেলিয়ান পেস বোলিং কোচ ডেভিড সেকার পদত্যাগপত্র জমা দিলে ভাসকে তার স্থলাভিষিক্ত করা হয়।

নতুন হেড হিসেবে ক্রিস সিলভারউডকে নিয়োগ দেওয়ার পর এবার কোচিং প্যানেল নতুন করে সাজাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরই মধ্যে সহকারী কোচ হিসেবে নাভিদ নাওয়াজ ও পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির কিংবদন্তি পেসার চামিন্দা ভাসকে। বাংলাদেশের ক্রিকেটে এক পরিচিত নাম নাভিদ নাওয়াজ। কেননা ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার কোচিংয়েই চ্যাম্পিয়ন হয়েছিল টাইগার যুবারা। এবার নিজ দেশের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন ৪৮ বছর বয়সী এ সাবেক বাঁহাতি ব্যাটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম