ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবেন না সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:23 PM

news image

বিপিএলের পরপরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান থাকবেন না বলে আগেই জানা গিয়েছিল। এবার টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। চোখের সমস্যায় শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আগেই নিজের অনিশ্চয়তা প্রকাশ করেন সাকিব। একই কারণে তাকে পূর্ণকালীন অধিনায়কত্ব দেওয়া থেকে সরে আসে বিসিবি। তার পরিবর্তে আগামী এক বছরের জন্য স্থায়ী অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শেষ হলো মিনহাজুল আবেদীন নান্নু নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কার্যক্রম। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২২ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা। এরপর দ্বিতীয় টেস্টটি আগামী ৩০ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম