ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দল ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  9:22 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম। দলে রয়েছেন পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা সাকিব আল হাসানও। তিনি থাকলেও ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

এ সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলিয়ে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি। চোটের কারণে ১৬ সদস্যর স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ফিটনেস উতরানো সাপেক্ষে দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। চোটের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়ে যাওয়া এবাদত হোসেনও আছেন ১৬ সদস্যর দলে। তবে ম্যাচ না খেলেও বাদ পড়েছেন ডানহাতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। ব্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা সাকিব আল হাসানও থাকছেন শ্রীলঙ্কা সিরিজে। সাকিবের সঙ্গে স্পিনার হিসেবে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শরীফুল-ইবাদতের সঙ্গে স্কোয়াডে পেসারের সংখ্যা পাঁচজন।

এক নজরে বাংলাদেশের ১৬ সদস্যের দল-

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম