ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শ্রীমঙ্গলের হোটেল মুনে ফের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২৩,  6:14 PM

news image

মৌলভীবাজারে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের মুন হোটেল আবাসিক থেকে আবারও এক ব্যক্তির অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার পুলিশ উপপরিদর্শক (ওসি) তদন্ত মো. আমিনুল ইসলাম বলেন, আমরা খরব পেয়ে হোটেল মুন আবাসিক থেকে ২০৩ নম্বর রুম থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। ওই ব্যক্তি কী কারণে মারা গেছেন, ময়নাতদন্তের পর জানা যাবে। উল্লেখ্য, হোটেল মুন আবাসিক থেকে এর আগে গত ২২ অক্টোবর নিতাই দাশ (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম