ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  5:55 PM

news image

গাজীপুরের শ্রীপুরে মাদরাসার এক ছাত্রকে (১২) ধর্ষণের অভিযোগে শিক্ষক গণধোলাই দিয়েছে পুলিশে দিয়ে জনতা। ধর্ষণের ঘটনা উল্লেখ করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।  শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় ঘটে এ ঘটনা। গ্রেপ্তার শিক্ষকের নাম মহসিন (৩৫)। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠাচ্ছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেছেন এসব তথ্য। গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মহসিন নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত।  ভুক্তভোগী শিক্ষার্থী মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদরাসার আবাসিক শাখায় থেকে নুরানী শাখায় পড়তো। শিক্ষার্থীটির বাবা জানান, শুক্রবার কোন এক সময় শিক্ষক মহসিন মাদরাসার ভেতরে তার ছেলেকে ধর্ষণ করে। বিকেলে তার দাদা মাদরাসায় গেলে ছুটি নিয়ে দাদার সাথে সে বাড়িতে চলে আসে। পরে শিশুটি বাড়িতে এসে তারা দাদা ও বাবাকে শিক্ষকের অপকর্মের বিষয়টি জানায়। সন্ধ্যায় শিশুর বাবা ও দাদা লোকজন নিয়ে মাদরাসায় যায়। পরে ক্ষুব্ধ লোকজন ওই শিক্ষককে গণধোলাই দিয়ে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্সে নিয়ে যায়।  শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা রাত ৯টার দিকে পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে পুলিশ বক্স থেকে শ্রীপুর থানায় নিয়ে যায় পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম