ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে ভেতরে সার্জিক্যাল ব্লেড রেখেই গরুর অস্ত্রোপচার সম্পন্ন!

#

আরিফ প্রধান

২২ জানুয়ারি, ২০২২,  2:15 AM

news image

ভেতরে সার্জিক্যাল ব্লেড রেখেই গরুর অস্ত্রোপচার সম্পন্ন করার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভেটেনারী সার্জন সামিউল বাছিরের বিরুদ্ধে। গতকাল ২০ জানুয়ারী দুপুরে অসুস্থ ষাঁড় গরুটি নিয়ে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে হাজির হন দুর্লভপুর গ্রামের কৃষক শুক্কুর আলী। জানা যায়, হতদরিদ্র কৃষক শুক্কুর আলীর সহায়-সম্বল বলতে দুটি গবাদি পশু রয়েছে। অন্যের জমি বর্গাচাষ করেই মূলত চলে তার সংসার। হঠাৎ করেই গত ডিসেম্বর মাসে তার একটি গরুর(ষাড়) ঘাড়ে একটি পিন্ড তৈরী হয়। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েই কোন উন্নতি না হওয়ায় তিনি গরুটি নিয়ে  উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যান। সেখানে পরপর দুই দিন ইনজেকশন দিয়ে চিকিৎসার এক পর্যায়ে গত ১৮ডিসেম্বর অস্ত্রোপচার করেন ভেটেনারী সার্জন সামিউল বাছির।

অস্ত্রোপচারের সময় ভেতরে সার্জিক্যাল ব্লেড রেখেই ব্যান্ডেজ করে দেন চিকিৎসক। বাড়ীতে নেয়ার পর গরুটির অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। অস্ত্রোপচারের স্থানে পচন ধরে। গত ১৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে অস্ত্রোপচারের স্থানে  ড্রেসিংএর এক পর্যায়ে ভেতর থেকে বের করে আনা হয় সেই ব্লেড। এদিকে গরুটির অবস্থাও দিন দিন খারাপ হতে থাকলে গরুর মালিক বৃহস্পতিবার তার অসুস্থ গরুটি নিয়ে হাসপাতালে হাজির হন। প্রাণী সম্পদ সম্পদ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ গরুটি বাদলা রোগে আক্রান্ত ছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও সুস্থ না হওয়ায় হাসপাতালে আনা হয়। এ সময় ভেটেনারী সার্জন সামিউল বাছির গরুটির অস্ত্রোপচার করেন। গরুর মালিক শুক্কুর আলী বলেন, তিনি অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন। কাজের শেষ পর্যায়ে চিকিৎসক এ কাজে ব্যবহৃত সার্জিক্যাল ব্লেডটি  হারিয়ে ফেলেন। পরে খোঁজাখুজি করে না পেয়ে নতুন ভিন্ন আরেকটি ব্লেড দিয়ে তিনি কাটাছেড়ার কাজ শেষ করেন।চিকিৎসকের অবহেলায় তার গরুটি এখন মুমূর্ষ অবস্থায়। চিকিৎসক সামিউল বাছির বলেন, অস্ত্রোপচারের সময় ভিতরে ব্লেড তিনি রাখেননি। গরুটি বহুদিন ধরেই অসুস্থ। তাকে হেয় করতেই মূলত গরুর মালিক এমন দাবী করছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুকুনুজ্জামান পলাশ জানান, একজন ভুক্তভোগী কৃষক  চিকিৎসকের অবহেলার অভিযোগ এনেছেন। গরুটি নিয়ে তিনি হাসপাতালেও এসেছেন।  আমরা বিষয়টি নিয়ে তদন্ত করবো। যদি অবহেলার প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম