ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

#

আরিফ প্রধান

১৮ জানুয়ারি, ২০২২,  3:19 AM

news image

গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন এক ব্যবসায়ী। সোমবার সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ে উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলী গ্রামের মৃত মোঃ নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সন্মেলনে তিনি বলেন, আমি প্রায় ১৭ বছর যাবৎ গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি  রাশিম ফুট ওয়্যার এণ্ড ল্যাদার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে চাই। যার ট্রেড লাইসেন্স করতে ১ নং মাওনা ইউনিয়ন পরিষদে যাই।

ট্রেড লাইসেন্স চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন আমার কাছে ৫ লাখ টাকা দাবী করেন। দিতে রাজী না হওয়ায় আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে আমার গায়ে হাত তুলেন। এছাড়া এগুলো কাউকে জানালে আমাকে মেরে ফেলার হুমকিও দেন। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি বলে জানান। এই বিষয়ে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান, সরকারি নিয়ম অনুযায়ী যদি ব্যাংকে টাকা জমা দিয়ে আসে আমি ট্রেড লাইসেন্স দিব তাতে কোনো আপত্তি নেই। ট্রেড লাইসেন্সের ফি বাবদ অতিরিক্ত টাকা দাবি এবং মারধরের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম