ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে বিধবা নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

#

আরিফ প্রধান

২৪ জানুয়ারি, ২০২২,  2:24 AM

news image

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটির ডুমবাড়িচালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা নারীকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নেওয়ার অপরাধে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। ভুক্তভোগী হাসনারা বেগম দেয়া অভিযোগ ও স্বরজমিনে গিয়ে জানাযায় গত শুক্রবার (২১জানুয়ারী) তার পৈতৃক জমিতে জোরপূর্বক দখল করতে আসে প্রতিপক্ষরা। এ সময় তাদের বাধা দিলে বিধবা হাসনারাকে হাত ও কোমরে  রশিদিয়ে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করে তার চাচাতো বোন ও বোন জামাই জব্বারসহ পতিপক্ষরা।

হাসনারাকে ছাড়াতে আসলে তার ছোটবোন মাজেদা ও বোনের মেয়ে নাজমিনকেও মারধর করা হয়। শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার জানান, ৯৯৯এ খবর পেয়ে স্হানীয়দের সহযোগিতায় নির্যাতনকারীদের কবল থেকে উদ্ধার করে বিধবা হাসনারাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে নির্যাতনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় হাসনারা খাতুনের পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি গত ২২ জানুয়ারী সকাল থেকে বন্ধ করে দিয়েছে পতিপক্ষরা। স্থানীয় ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু জানান, রাস্তা খুলে দেয়ার জন্য অভিযুক্তদেরকে চাপ দেয়া হয়েছে। রাস্তা খুলে না দিলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্হা নেয়া হবে। অভিযুক্ত তাসলিমা খাতুন জানান,জমি নিয়ে মামলা রয়েছে, আমাদের জমিতে চাষাবাদ করতে বাধা দেয় তাই আমরা বোনেরা জমি থেকে উঠিয়ে নিয়ে গেছি। বেধে রাখার ও মারধর করার বিষয়টি মিথ্যা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম