ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

শ্রীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২২,  7:55 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেডের তুলার গুদামের এ ঘটনা ঘটে। আরও তিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারখানার তুলার গুদামে আগুন লাগে। এ সময় সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আরও তিনটি ইউনিট গাজীপুর থেকে রওনা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম