ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত, আহত ১০

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  4:21 PM

news image

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী একটি বাস দুমড়ে-মুচড়ে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার জাজিরাগামী ‘বলাকা কমিউটার এক্সপ্রেস’ ট্রেনটি ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম