ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে ট্রাকের চাপায় কারখানা শ্রমিকের মৃত্যু

#

আরিফ প্রধান

২১ জানুয়ারি, ২০২২,  4:01 AM

news image

গাজীপুরের শ্রীপুরে ইটাবাহী ট্রাকের চাপায় পোশাক কারখানার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট-হয়দেবপুর আঞ্চলিক সড়কে বারেক মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল বেপারী (২৮) কাওরাইদের গলদাপাড়া গ্রামের খোকা বেপারীর সন্তান। নিহতের স্বজনরা জানান,

রাসেল ভালুকা উপজেলার একটি পোশাক কারখানায় চাকুরী করতেন। প্রতিদিনের মতই সকাল ৮ টার দিকে রাসেল কারখানার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। পথিমধ্যে বলদীঘাট হয়দেবপুর সড়কের বারেক মেম্বারের বাড়ির সামনে ইটাবাহী ট্রাক তাকে  চাপা দিলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।শ্রীপুর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভবহয়নি। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম