ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে জাতীয় শোক দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২২,  4:19 AM

news image

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষীকি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার সকালে তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। তেলিহাটি ইউনিয়ন জাতীয় শোক দিবস উদযাপন কমিটি এ সভার আয়োজন করেন। কমিটির সভাপতি ও তেলিহাটি ইউনিয়ন আ. লীগের সাবকে সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সাত্তার আবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি। আরও বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ. জলিল, আ. লীগ নেতা আহসান উল্লাহ, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল  ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি কমরউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ। এসময় আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম