ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  4:13 PM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামে এক পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ওই গ্রামের গজারি বনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ময়মনসিংহ সদরের পুটিয়ালিরচর গ্রামের আবুল হোসেনের ছেলে শরিফ আহমেদ (৩০)। তিনি শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী এলাকায় ফখরুদ্দিন টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। জানা গেছে, রোববার রাতে স্থানীয় এক কৃষক গজারি বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গজারি গাছে গলায় রশি লাগানো ঝুলন্ত যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন।

পরে পুলিশ রাত সাড়ে ৮টায় মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত যুবকের গলায় একটি চিরকুট ঝুলতে দেখা যায়। চিরকুটে লেখা ছিল, ‌‘জরুরি, আমি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে পৃথিবী থেকে বিদায় নিলাম। এই আত্মঘাতীর সঙ্গে কাউকে জড়িত করা যাবে না। প্রচুর সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, অনুশোচনায়ও। মচকাতে মচকাতে ক্লান্ত, ভেঙেই তার অবসান করলাম। সম্ভব হলে ক্ষমা করবেন সবাই। আমার দেহের কোনো ময়নাতদন্ত হবে না। পথিক, নিচের নাম্বারে একটি কল করবেন? আমি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির একজন রেজিস্টার্ড মরণোত্তর চক্ষুদাতা। কে বলতে পারে, আপনার একটি কলের অনুগ্রহে হয়তো আমার অঙ্গ দ্বারা পৃথিবীর কারও উপকারে লেগে যেতে পারি।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রোববার রাতে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে চিরকুটে পড়ে মনে হচ্ছে, তার আত্মহত্যায় কেউ জড়িত নয়। তিনি মাঝে মাঝে বাইসাইকেল নিয়ে গজারি বনের ভেতর ঘোরাফেরা করতেন। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম