ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

শ্রীপুরে চার ক্লিনিককে জরিমানা

#

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  3:25 AM

news image

আরিফ প্রধান : গাজীপুরের শ্রীপুরে চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল মামুন। এসময় শাপলা ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, এস আর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারকে বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ আইনে প্রত্যেককে ৫হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল মামুন বলেন, কোনটির লাইসেন্স হালনাগাদ নেই, কোনটি আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ ছাড়পত্র নেই এসব কারনে বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ ধারায় চারটি ক্লিনিককে জরিমানা করে সতর্ক করে ১৫ দিনের সময় দেয়া হয়েছে এই সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। উপজেলা সেনিটারী পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: রফিকুল ইসলাম দুলাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: সুদেব চক্রবর্তী, উপজেলা প্রশাসন ও শ্রীপুর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম