ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে এক রাতে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

#

আরিফ প্রধান

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  3:03 AM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের সাবেক ইউপি সদস্য আতাউর রহমান ও তার বড় ভাই সোহরাবের বাড়িতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে  ডাকাতির ঘটনা ঘটেছে। মো.সোহরাব হোসেন ও এলাকাবাসী জানান, রাত আড়াইটার দিকে কমপক্ষে ২০ জনের একদল ডাকাত তার বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকদের ধারালো অস্ত্রের মু‌খে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে ।

ডাকাতেরা আনুমানিক ত্রিশ মিনিট সময় অবস্থান করে লুন্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। এছাড়াও পার্শ্ববর্তী মাওনা‌  ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতাউর রহমানের বাড়িতে ডাকাতেরা প্রথম তালা কেটে ওই বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে।  দুই বাড়ি থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন লুটে নেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খেন্দাকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ দিতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম