ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীপুরে আগুনে নিভে গেলো মাকতুমার জীবন প্রদীপ, এলাকায় শোকের ছায়া

#

আরিফ প্রধান

০১ ফেব্রুয়ারি, ২০২২,  4:17 AM

news image

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের শাইটালিয়া গ্রামে আগুনে দগ্ধ হয়ে চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী মাকতুমা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। সোমবার সকাল ৭ টায় রাজধানীর শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। নিহত মাকতুমা (১০) তেলিহাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মনিরুজ্জামান মানিকের কন্যা। নিহতের চাচাতো ভাই তাজামুল ইসলাম জানান, গত রবিবার বেলা ১১ টার দিকে খেলতে গিয়ে আগুনে দগ্ধ হয় মাকতুমা। এতে শরীরের প্রায় ২৪ শতাংশ পুড়ে দগ্ধ হয়। পরে বার্ণ  ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ইন্তেকাল করেছেন। মাকতুমার এমন অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সন্ধ্যায় জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থান তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম