ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীনগরে মোবাইল কোর্টে ৬ জেলেকে আর্থিক জরিমানা

#

মোস্তাকিম আহমেদ আলিফ

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  9:53 PM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল  ইউনিয়নের মান্দ্রা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ভাগ্যকুল আড়ত, বৌ বাজার, উত্তর বালাশুর, আলামিন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) ব্যারিস্টার সজীব আহম্মেদ। এসময় মোবাইল কোর্টে ৩ জনকে ৫,০০০/- টাকা করে, ১ জনকে ৪,০০০  টাকা,১ জনকে ৩,০০০ ও অপর ০১ জনকে ১,০০০ টাকা সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ কৃত ৪৫ কেজি জাটকা মাছ  মাদরাসাতুল হারামাইন বাংলাদেশ,বালাশুর কারি মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও ভাগ্যকুলের সরকারি শিশু পরিবার (বালক) এ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক‌ ও আনসার সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম