ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শ্রীকৃষ্ণের আদর্শে নৈতিক সমাজ গঠনের আহ্বান ইউএনও রহমত উল্লাহ

#

০৫ নভেম্বর, ২০২৫,  8:52 PM

news image

“শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুস্বরণের মধ্য দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা সম্ভব”— মন্তব্য করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, “নীতি ও নৈতিকতার চর্চা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিত ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা।” রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাকপুরা রাসবিহারী ধামে পাঁচ দিনব্যাপী রাস মহোৎসব ও মহামেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমৎ স্বরূপানন্দ ব্রহ্মচারী মহারাজ পৌরহিত্যে ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, প্রধান বক্তা ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক পালিত। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হিন্দু নেতা অধ্যাপক নারায়ণ চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, কলেজ শিক্ষক প্রদীপ দে, চাকসুর সদস্য পূর্ণিমা রাধে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান সদর নির্বাচন অফিসার শিমুল শর্মা।উদ্বোধনী সভায় রাস উদযাপন কমিটি ও রাসবিহারী ধাম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজনসহ হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ রাস মহোৎসব ও মহামেলা। এসময় নানা ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিমূলক সংগীত ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম