ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৬,  6:48 PM

news image

কোনো আসামিকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না- হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। পাশাপাশি, সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করার বিষয়ে একটি রুলও জারি করেছিলেন। আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘হাইকোর্টের ওই আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না।’ এদিকে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম